মাছরাঙা টিভিতে আসছে নতুন থ্রিলার নাটক ‘শয়তানের নিঃশ্বাস’

২৭ আগস্ট ২০২৬ - ১৮:০৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে আসছে নতুন থ্রিলার নাটক ‘শয়তানের নিঃশ্বাস’
ছবি সংগৃহীত

প্রেমের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার রহস্য ও সম্পর্কের টানাপোড়েনের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘শয়তানের নিঃশ্বাস’। সম্প্রতি প্রকাশ করা হয়েছে রোমান্টিক থ্রিলার ঘরানার এই নাটকটির প্রথম অফিশিয়াল পোস্টার। পাশাপাশি এর সম্প্রচারের তারিখ ও সময় নিশ্চিত করেছেন নির্মাতা।

​নাটকটি আগামী ২৮ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

​নুসরাত নাহার লাবন্যের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহিন। পরিচালক জানান, ভালোবাসা, ভয় ও রহস্যের আবহে কাহিনি এগিয়ে যাবে, যেখানে সম্পর্কের আড়ালে থাকা এক অপ্রত্যাশিত সত্য উন্মোচিত হবে।

​নাটকটিতে প্রধান দুই চরিত্রে রূপদান করেছেন আবু হুরায়রা তানভীর ও মাহমুদা মাহা। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম. এ. শাইম এবং সাব্বির আহমেদ শ্রাবণ।

​এম. এ. শাইম প্রযোজিত এই নাটকের সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের দায়িত্ব সামলেছেন জুয়েল মাহমুদ। নাটকে আবহ সংগীত পরিচালনা করেছেন কাওসার খান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0