রাজধানীতে টানা বৃষ্টি ও বন্যায় কাঁচামরিচের কেজি ৩০০ টাকা পার
টানা বৃষ্টিপাত ও বন্যার প্রভাবে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকার বাজারে শাক-সবজির পাশাপাশি লাগামহীনভাবে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে প্রতি কেজি কাঁচামরিচ ২০০ টাকার ওপরে বিক্রি হলেও তা এবার ৩০০ টাকার গণ্ডি অতিক্রম করেছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ধরনভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের নতুন কাঁচামরিচ প্রতি কেজি ৩০০ টাকা এবং পুরোনো মরিচ ৩২০ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। মাত্র এক সপ্তাহ আগেও যেখানে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা, সেখানে কয়েক দিনের ব্যবধানে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের চরম ভোগান্তিতে ফেলেছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে ক্ষেতেই মরিচ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি বাজারে অন্যান্য শাক-সবজির সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের ওপর চাপ বেড়েছে, যা দাম বাড়ার মূল কারণ। কাঁচামরিচের পাশাপাশি বর্তমানে সমান তালে বাড়ছে ডিম ও মুরগির দামও। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এসে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











