দেশের বাজারে স্বর্ণের দাম ফের বড় পতন, ভরিতে কমলো ৪,৭২৩ টাকা
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় দরপতন ঘটেছে। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সকাল ১০টা থেকেই দেশজুড়ে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য হ্রাস পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দর সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের মূল্যতালিকা:
২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের মধ্যেই সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও গড়ন অনুযায়ী নির্দিষ্ট মজুরি যুক্ত হবে। এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার অলংকার পরিবর্তন বা বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নিয়ম বহাল থাকবে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার (২৯ আগস্ট) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











