চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার টাকার দ্বন্দ্বে দু' যুবককে আটকে নির্যাতন, গ্রেপ্তার ৯

২১ আগস্ট ২০২৬ - ১৪:৪০
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার টাকার দ্বন্দ্বে দু' যুবককে আটকে নির্যাতন, গ্রেপ্তার ৯
চুয়াডাঙ্গায় অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্ব। গ্রেপ্তার ৯

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে অনলাইন জুয়া ও অর্থ সংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাতিকাটা গ্রামের এক প্রবাসীর চারতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াচুব গ্রামের আবু সাঈদ (২৪) ও ফরহাদ হোসেন জুনায়েদকে (২৩) অনলাইন জুয়ার সিম দেওয়ার লোভ দেখিয়ে উক্ত ভবনে ডেকে আনা হয়। পরবর্তীতে তাদের ভবনের নিচে আটকে রেখে মারধর এবং টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতদের চিৎকারে বিষয়টি জানাজানি হলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হয়।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাতিকাটা গ্রামের হাসিবুল এর ছেলে মোঃ রাকিব (২৪), আঃ রহমানের ছেলে মোঃ আলভী (২৩), মোস্তাফিজুরের ছেলে বাধন (২৫), আলী হোসেন জোয়ার্দারের ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩০), আল আমিনের ছেলে মোঃ নাফি (১৮), কোর্টমোড় এলাকার আলী কদরের ছেলে মোঃ রিফাত (১৯) এবং পলাশপাড়ার নাজের আলীর ছেলে মোঃ জুয়েলসহ (২৪।)। এ ছাড়াও আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

​স্থানীয়দের দাবি, ভবনটির আন্ডারগ্রাউন্ডে দীর্ঘদিন ধরে গোপন কক্ষ তৈরি করে মানুষকে জিম্মি করে নির্যাতন চালানো ও মাদকের কারবার পরিচালনা করা হচ্ছিল। তবে এসব দাবির বিষয়ে নিরপেক্ষ কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

​চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃতরা সবাই অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের সাথে যুক্ত। তাদের নিজস্ব দ্বন্দ্বে হাতাহাতির ঘটনা ঘটেছিল। আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিম্মি রেখে নির্যাতন ও মাদকের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থার দিকে এগোবে।



সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0