বিশ্বকাপ বয়কট রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, ভারতে সিরিজ খেলতে মুখিয়ে মিরাজ
সংবাদ:
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া এবং ভারতের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর বিষয়টিকে পুরোপুরি ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। সেই সঙ্গে জানান, বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হওয়াটা প্রতিটি ক্রিকেটারের জন্যই অত্যন্ত হতাশাজনক।
বর্তমানে শ্রীলঙ্কার ‘লঙ্কা প্রিমিয়ার লিগে’ (এলপিএল) গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ কাঁপাচ্ছেন মিরাজ। সেখানে ‘রেভস্পোর্টজ’-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপে খেলা যেকোনো ক্রিকেটারের জন্য স্বপ্নের মতো। বিশেষ করে দলের তরুণ ক্রিকেটাররা এই আসরে নিজেদের মেধা প্রমাণের অপেক্ষায় ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সুযোগ থেকে সবাই বঞ্চিত হয়েছে। বিশ্বকাপে ভারতে খেলতে না পারার আক্ষেপ থাকলেও, ভারতের বিপক্ষে ঘরের মাঠের আসন্ন সাদা বলের সিরিজ নিয়ে তারা বেশ আশাবাদী ও উচ্ছ্বসিত।
ভারতের সফর প্রসঙ্গে এই অলরাউন্ডার উল্লেখ করেন, বিশ্বসেরা দল ভারতের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জটা বেশ কঠিন, তবে নিজেদের চেনা কন্ডিশনে তারা সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত। দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে এই সফরটি দেশীয় ভক্ত ও ক্রিকেট অঙ্গনের জন্য বড় এক উপলক্ষ তৈরি করবে বলে তিনি বিশ্বাস করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











