আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৬, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সহ ৬জন গ্রেফতার হয়েছে । গ্রেপ্তারকৃতদের -সংক্ষিপ্ত বিচার আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-ভোগাইল বগাদি গ্রামের শরিফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ(২৩), একই গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ মিলন মিয়া(৪২),সোনা মন্ডলের ছেলে মোঃ আব্দুল করিম(৪৫),মকছেদ আলির ছেলে জব্বারুল ইসলাম(৩৫), শাহাদাত আলির ছেলে। মোঃ মহিবুল ইসলাম(৩৫), আকাল উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম(৩৬)।
জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প সঙ্গীয় অফিসার ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন ভোগাইল বগাদী গ্রামের ভোগাইল বগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে ১ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে পুলিশের পৃথক অভিযানে একই গ্রামের এর চায়ের দোকানের মধ্যে বাঁশের মাচার উপর টাকার বিনিময়ে তাস দিয়ে প্রকাশ্য জুয়া খেলাকালে মোঃ মিলন মিয়া, মোঃ আব্দুল করিম, জব্বারুল ইসলাম, মোঃ মহিবুল ইসলাম,মোঃ জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকুত আসামীদের আদালতে উপস্থাপন করিলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২য় আদালত আব্দুল্লাহ (২৩) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অপরদিকে মোঃ মিলন মিয়া(৪২) মোঃ আব্দুল করিম,মোঃ মহিবুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলামকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় হয় ।এছাড়াও মোঃ জব্বারুল ইসলামকে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











