আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৭ মা/দ/ক/সেবীর বিভিন্ন মেয়াদে কা/রা/দ/ণ্ড ও অর্থদণ্ড
প্রতিনিধি, আলমডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ৮ টার দিকে পৌর শহরের জুতা পট্রিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলো - চারতলার মোড়ের লক্ষণ ঘোষের ছেলে শ্রাবন ঘোষ (২৯), কলেজপাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আল মামুন , আনন্দধামের লুৎফর রহমানের ছেলে মোঃ নাসিমুল, চারতলার মোড়ের খজেন অধিকারীর ছেলে রতন অধিকারী, কলেজপাড়ার আজিজুর রহমানের ছেলে আযারুল ইসলাম,কোর্টপাড়ার আশরাফুল ইসলামের ছেলে মোঃ লাল মিয়া, থানাপাড়ার সাধুয়া দাশের ছেলে সুজন দাশ।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,পৌর এলাকার জুতা পট্রির সুজন দাশের দোকানে বসে রাত ৮ টার দিকে মাদক সেবনকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় কৃষি উপকরণ প্রণোদনা বিতরণ ও ফল মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ
- আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার
- চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের ভাই পরিচয়ে আলমডাঙ্গায় প্রতারণা,দুই প্র/তা/রক গ্রেপ্তার
- আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
- চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতে দোকানে বসে মাদকের আসর বসিয়ে মাদক সেবনের দায়ে সুজন দাশকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডর ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও উল্লেখিত আসামীদের মাদক সেবনের দায়ে প্রত্যককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ৩৬ (৫) ধারায় ৪ মাসের বিনাশ্রম কারদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানেকালে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সহকারি শফিকুল ইসলাম,পৌর স্যানিটারী ইন্সপেক্টর মাহফুজ রানা ও থানা পুলিশের একটি টিম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0