আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার,দেশীয় অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

২০ জুন ২০২৬ - ২০:০৫
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার,দেশীয় অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার
আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকাল ৩ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ঃ আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকাল ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০জুন) রাতে উপজেলার নওদাবন্ডিবল কবরস্থানের নিকট থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে দুইটা চাইনিজ কুড়াল,১টি হাসুয়াসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।

গ্রেপ্তার ডাকাকরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াডোবা কাচারি পাড়ার তেফাজ্জেল হোসেনের ছেলে সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মৃত জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫), কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বোয়ালদহ গ্রামের মৃত আফিল উদ্দিন সর্দ্দারের ছেলে আনোয়ার হোসেন আলা (৫২)

পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক, চোরাচালান ও ডাকাতি রোধকল্পে অভিযান পরিচালনা করছে। এই অভিযানের ধারাবাহিকতায় থানার এসআই(নিঃ) শোভন কুমার কুন্ডু সংগীয় ফোর্সসহ ওইদিন থানা এলাকায় রাত্রকালী মোবাইল ডিউটি করছিলেন। ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন নওদা বন্ডবিল কবরস্থান সংলগ্ন পূর্ব পাশে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের উপর অবস্থান করে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশী অভিযানে সুজন আলী ওরফে সুজন, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন আনাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে  ২১ ইঞ্চি লম্বা ১ টি চাইনিজ কুড়াল, ২৪ ইঞ্চি লম্বা ১)টি চাইনিজ কুড়াল।  যাহার মাথায় নকশা করা, ৩৩ ইঞ্চি লম্বা ৬ ইঞ্চি কাঠের বাটসহ ১টি লোহার হাসুয়া, ১ টি মোটর ও  ১ টি পাখি ভ্যান, (যাহার অনুমান মূল্য (৫০ পঞ্চাশ হাজার) টাকা, নাইলনের রশ্মি ২০ হাত, ১টি সিমেন্টের বস্তা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধার হওয়া সরঞ্জাম  জব্দ তালিকা করে অত্র বিষয়ে জড়িতের ঘটনার সাথে আরো ৫ জন আসামী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী জড়িত আছে বলে পুলিশ ধারণা করেন। গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় মামলা দায়ের করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0