আলমডাঙ্গায় সরকারি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে জরিমানা
আলমডাঙ্গায় সরকারি জমির মাটি কাটার দায়ে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃস্পহিবার (১৮ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযুক্ত শরিফুল ইসলাম ফরিদপুর দোয়ারপাড়ার পুতিন মন্ডলের ছেলে।
জানা গেছে, শরিফুল ইসলাম ফরিদপুর দোয়ারপাড়া এলাকায় বিক্রির জন্য সরকারি জমির মাটি কাটছিলেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় । এসম বিক্রির উদ্দেশ্যে মাটি কাটার দায়ে শরিফুল ইসলামকে মাটি ও বালু ব্যবস্থাপনা সংশোধিত আইন ২০২৩ এর ৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান ম র দে হ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
- চুয়াডাঙ্গার জীবননগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত, আহত ৫
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত ছিলেন ইউএনও অফিসের স্টাফ শফিকুল ইসলাম ও থানা পুলিশের একটি টিম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











