আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টা ট্যাবলেট সহ দুই কারবারি গ্রেপ্তার

২৫ জুন ২০২৬ - ১৫:২১
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টা ট্যাবলেট সহ দুই কারবারি গ্রেপ্তার
আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাসহ গ্রেপ্তার-২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ সেলিম রেজা (৪৪) ও আরফিন হোসেন (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার ও মাদক দ্রব্য উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত সেলিম রেজা উপজেলার হারদী ইউনিয়নের পুরাহন যাদবপুর গ্রামের আনাচ মালিতার ছেলে ও আরফিন হোসেন পোলতাডাঙ্গা গ্রামের মৃত হাসিবুল হকের ছেলো।

পুলিশ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গার ওসমানপুর ফাঁড়ি পুলিশের এসআই(নিঃ) মোঃ নবাব আলী, সংগীয় অফিসার ফোর্স সহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উত্তর পাশের পাঁকা রাস্তার উপর থেকে  মোঃ সেলিম রেজা ও মোঃ আরফিন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে  ৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় ।

উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে পুলিশ। মামলার ঘটানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হেফাজতে রাখার সহযোগী আরো ২ জন আসামী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী জড়িত আছে বলে পুলিশ তদন্তে জানতে পারেন।

গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0