আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে রোববার (৭ জুন) বিকেলে রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে রুকনদের প্রতি দায়িত্ব ও কর্তব্যের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, “রুকনদের নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে সাংগঠনিক মজবুতি অর্জন করতে হবে। রাজনৈতিক কাজে যেমন তৎপর হতে হয়, সাংগঠনিক কাজে ততটাই বা তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।”
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, অফিস সম্পাদক রফিকুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











