আফগানিস্তানে ৬.২ মাত্রায় ভূমিকম্পের আঘাত,কাঁপল দিল্লিসহ উত্তরপ্রদেশের বিন্তীর্ণ এলাকা

২৭ জুন ২০২৬ - ২১:৪৪
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আফগানিস্তানে ৬.২ মাত্রায় ভূমিকম্পের আঘাত,কাঁপল দিল্লিসহ উত্তরপ্রদেশের বিন্তীর্ণ এলাকা
ছবি সংগৃহিত

নিউজডিপি ডেস্ক  ঃ আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লি  জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা।

শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে  এ ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভারতের ভূমিকম্প কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে। আফগানিস্তানে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0