জার্মানিতে বন্দুক হামলায় নিহত পাঁচ,আটক দুই

২৯ জুন ২০২৬ - ২০:৪১
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জার্মানিতে বন্দুক হামলায় নিহত পাঁচ,আটক দুই
ছবি সংগৃহিত

নিউজডিপি আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডেতে ভয়াবহ বন্দুক হামলার অন্তত ৫ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এক সন্দেহভাজনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) এক ভয়াবহ এ বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জার্মানির বার্তা সংস্থা ডিপিএ (ডিডিএ)-কে  পুলিশের এক মুখপাত্র জানান, শহরের কেন্দ্রস্থলে একটি ইয়ুথ সেন্টারের কাছে এই বন্দুক

হামলার ঘটনা ঘটে। তিনি জানান, এখানে অন্তসত্ত্বা নারী ও শিশুসহ কম বয়সি মায়েরা থাকেন।

হামবুর্গের পশ্চিম দিকের স্টাডে শহরটিতে প্রায় ৫০ হাজার মানুষ বাস করেন৷

এদিকে, তাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপে স্টাডে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে শহরের ডাঙ্কার্সস্ট্রাসে এলাকায় আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী একটি ‘বড় ধরণের অভিযান’ চালাচ্ছে । এবং নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকতে বলেছেন। ঘটনাস্থলে উপস্থিত জরুরি সেবাদানকারী কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

তবে পরে পুলিশ জানায়, সেই এলাকায় এখন আর ‘‘জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই৷’

( সংগৃহিত ও সুত্র ডয়েচে ভেলে)


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0