ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন নেইমার

৩০ জুন ২০২৬ - ১৭:১৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন নেইমার
নেইমারের ছবি সংগৃহিত

নিউজডিপি ডেস্ক :

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লাতিন আমেরিকার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ালেন ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার । তিনি মানবিক সহায়তা কার্যক্রমে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিঢেছেন। তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম।

ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যম বরাতে জানা গেছে, নেইমারের পাঠানো এই অর্থ গৃহহীন ও আহত মানুষদের খাদ্য, পানীয় জল, চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী আশ্রয় শিবির গড়ে তোলার কাজে ব্যয় করা হবে।

দুর্গত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে ব্রাজিলের এই তারকা ফুটবলার বলেন, “আমার হৃদয় ভেনেজুয়েলার মানুষের সঙ্গে রয়েছে। আশা করি এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি জোগাবে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0