চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা সহ আলমডাঙ্গার এক ব্যক্তি গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সদর উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা সহ হযরত আলী (৫৫) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। রোববার (৭ জুন) দিবাগত রাত সোয়া ১ টার দিকে পুলিশ চুয়াডাঙ্গা-ঝিনাইহ সড়ক থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত হযরত আলী আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর পূর্বপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক দিয়ে বিপুল পরিমান গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশের কাছে গোপন সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে হযরত আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ ১৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় ছাত্রীকে নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ:পুলিশ হেফাজতে,তদন্ত কমিটি গঠন
- আলমডাঙ্গার নতুন বাসষ্টান্ডে ৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
- আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার
- চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ও মারামারির মামলার এক আসামি গ্রেফতার
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











