ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই সিঁথি সাহার নতুন রোম্যান্টিক গান 'বসন্তের কোকিল'

০১ জুলাই ২০২৬ - ০০:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই সিঁথি সাহার নতুন রোম্যান্টিক গান 'বসন্তের কোকিল'
ছবি সংগৃহিত

চলমান ফুটবল বিশ্বকাপের টানটান উত্তেজনার মধ্যেই শ্রোতাদের জন্য নতুন একটি রোম্যান্টিক গান নিয়ে হাজির হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’ শিরোনামের এই নতুন গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়ে দর্শকদের চমকে দিয়েছেন মডেল ও অভিনেত্রী অলংকার চৌধুরী। তার চমৎকার ও প্রাণবন্ত উপস্থিতি ভিডিওটিকে শ্রোতা-দর্শকদের কাছে আরও বেশি উপভোগ্য করে তুলেছে।

​গানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশ করা হয়েছে। মুক্তির পর থেকেই গানটি শ্রোতামহলে বেশ ইতিবাচক সাড়া ফেলছে। গানটির কথা লিখেছেন রণক রায়হান। এর সুর ও সংগীতায়োজন করেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক আকাশ সেন, যিনি এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’র মতো তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

​নতুন এই কাজ প্রসঙ্গে সংগীতশিল্পী সিঁথি সাহা জানান, গানটির গায়কী ও রেকর্ডিংয়ের অভিজ্ঞতা তার জন্য ভীষণ আনন্দের ছিল। এর চমৎকার কথা, সুর ও সংগীতায়োজন অত্যন্ত প্রাণবন্ত। মিউজিক ভিডিওর দৃশ্যগুলোও চমৎকার, যা দেখলে মন ভালো হয়ে যায়। প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছেন এবং গানটি দীর্ঘদিন মানুষের পছন্দের তালিকায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। উৎসবের আমেজ ও একটি মিষ্টি ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত এই ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনার পুরো কাজটি করেছেন চন্দন রায় চৌধুরী।

​অনুপম মিউজিকে কর্ণধার আনোয়ার হোসেন এই উদ্যোগ সম্পর্কে জানান, বর্তমানে বাজারে নতুন গান তৈরির প্রবণতা কিছুটা কমে এসেছে। এই স্থবিরতা কাটিয়ে উঠতে তাদের প্রতিষ্ঠান নিয়মিত বিরতিতে নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ‘বসন্তের কোকিল’ গানটি মুক্তি দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0