খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে আলমডাঙ্গায় জামায়াতের স্বাগত র্যালি
খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন (বৃহস্পতিবার) বিকেল ৬টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে অনীহা রয়েছে, কারণ এতে দুর্নীতির সুযোগ কমে যাবে। তিনি আরও মন্তব্য করেন যে, জনসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে জনগণের ভোগান্তি বাড়ছে। তিনি দাবি করেন, বিভাগীয় সমাবেশগুলোর মাধ্যমে জনগণের স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, সহ-সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা। কর্মসূচিতে বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং আসন্ন বিভাগীয় সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











