বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
নিউজডিপি ক্রীড়া ডেস্ত :
জিম্বাবুয়ের হারারের একমাত্র টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল । ফলে মাত্র তিন দিনেই এই টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো।
জিম্বাবুয়ের পেসারদের দাপটে ম্যাচের প্রথম দিনেই বাংলাদেশ মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায়। এরপর জিম্বাবেয়ের ইনোসেন্ট কাইয়ার একাই সেই রান তুলে ফেলে। ফলে তারা জয়ের ভিত গড়ে ফেলে প্রথম দিনেই।
কাইয়া শুরুটা ভালো করার পর ব্যক্তিগত ১৪০ রান করেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। এছাড়া ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটের অর্ধশতকে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৭০ রানের বড় লিড পায় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে তারা করে ৪১০ রান।
জিম্বাবুয়ে বিশাল লিডের পর তাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানি ও বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও অলআউট হয় মাত্র ১৮৫ রানে। উল্লেখযোগ্য বলতে মুশফিকুর রহিমের ৩৪ রানই ছিল এই ইনিংসে সর্বোচ্চ। ৩০ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ রান করেছেন অভিষিক্ত অমিত হাসান।
মুজারাবানি ৬৫ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩২ রানে ৩টি নিয়েছেন রিচার্ড এনগারাভা। দুটি নিয়েছেন নিউম্যান নিয়ামহুরি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











