ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি
নিউজডিপি ডেস্ক :( আন্তর্জাতিক) ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পের আঘাতের তিন দিন পরও উদ্ধারকর্মীরা চালিয়ে যাচ্ছেন উদ্ধার অভিযান। রোববার (২৮ জুন) পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫১ হাজারের বেশি মানুষ।
গত বুধবার দেশটিতে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প উপকূলীয় অঞ্চল লা গুয়াইরা এলাকায় আঘাত হানে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এলাকাটির।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি উদ্ধারকারী দলের স্বল্পতার কারণে হতাশ হয়ে বাসিন্দারা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছেন। জীবিত উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে বলে সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লা গুয়াইরা এলাকায় প্রবেশ করতে হলে এখন সরকারি অনুমতি নিতে হবে। তবে কারা সেই অনুমতি পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
স্থানীয়দের দাবি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি খুবই সীমিত। যদিও কর্তৃপক্ষ জোরালোভাবে সরকারি তৎপরতার চিত্র তুলে ধরছে।
জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, প্রতিটি মানুষকে জীবিত উদ্ধার করা অলৌকিক ঘটনা। তিনি আরও বলেন, এই ট্র্যাজেডির ভয়াবহতা সম্পর্কে আমরা কিছুই গোপন করবো না।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তার সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে জীবিতদের উদ্ধারের। তিনি স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য।
এদিকে শনিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ভূমিকম্পে সরাসরি অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৭০ কোটি থেকে ৮৭০ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











