জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুলত্রুটি হওয়া স্বাভাবিক: ডা. শফিকুর রহমান

২৪ জুলাই ২০২৬ - ১৫:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুলত্রুটি হওয়া স্বাভাবিক: ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের কোনো সংগঠন নয়, সাধারণ মানুষের দল বিধায় কর্মীদেরও ভুলত্রুটি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংগঠনে নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

​শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে আয়োজিত দলের এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংগঠনের অবস্থান পরিষ্কার করে ডা. শফিকুর রহমান বলেন, “অন্যায় ও জামায়াতে ইসলামী কখনো একসঙ্গে চলতে পারে না। তবে এর মানে এই নয় যে আমরা ভুলের ঊর্ধ্বে। মানুষ হিসেবে আমাদেরও নানা ত্রুটি বা অপরাধ হতে পারে।” দেশ ও জাতিকে ভালোবাসেন এমন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের কোনো ভুল বা অন্যায় চোখ পড়লে তা যেন খোলামনে ধরিয়ে দেওয়া হয়। সে অনুযায়ী নিজেদের শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

​উপস্থিত নেতাকর্মীদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়ে জামায়াত আমির বলেন, সাদা কাপড়ে দাগ লাগলে তা যেমন দ্রুত চোখে পড়ে, তেমনি দায়িত্বশীলদেরও চলাফেরায় অতিরিক্ত যত্নশীল ও সচেতন হতে হবে। নৈতিক স্খলনের ক্ষেত্রে সংগঠনে কোনো ছাড় নেই।

​তিনি আরও জানান, নিয়ম লঙ্ঘনের ঘটনা সহনীয় মাত্রার হলে সংশোধনের মাধ্যমে দায়িত্ব চালিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে বিন্দুমাত্র শিথিলতা না দেখিয়ে কঠোর ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সতর্ক ও দায়িত্বশীল থাকার এই নির্দেশ নিজেরসহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য প্রযোজ্য বলে উল্লেখ করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0