গাজী নজরুলের বিষয়ে খোঁজ নিয়ে সাংগঠনিক পদক্ষেপ নেবে জামায়াত

২১ জুলাই ২০২৬ - ২১:৫৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গাজী নজরুলের বিষয়ে খোঁজ নিয়ে সাংগঠনিক পদক্ষেপ নেবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি ক্ষতিয়ে দেখে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

​মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ সংক্রান্ত বক্তব্য দেন।

​বিবৃতিতে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সম্প্রতিকালে গণমাধ্যম ও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া খবরগুলোর দিকে জামায়াতে ইসলামী গভীর নজর রাখছে।

​এতে আরও উল্লেখ করা হয়, এ ইস্যুতে ইতিমধ্যে গাজী নজরুল ইসলামের নিজ বক্তব্য ছাড়াও তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়ায় প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে আরও বিশদ খোঁজখবর ও প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে দলের নিয়ম অনুসারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0