রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী, ১১ দলীয় ঐক্যের বৈঠক কাল
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় জানানো হয়, বৈঠকে দেশের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর নির্বাচনে প্রার্থী দেওয়ার পক্ষে ঐক্যমত হয়। রাষ্ট্রপতি পদে বিরোধী জোটে একক প্রার্থী নিশ্চিতের অংশ হিসেবে ইতোমধ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। রোববারের সেই বৈঠকে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এ গুরুত্বপূর্ণ বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা
রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি বৈঠকের আলোচনায় উঠে আসে বর্তমান প্রেক্ষাপটে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের নানা দিক এবং ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচির হালনাগাদ অগ্রগতি। এসব বিষয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে সমন্বয় বজায় রেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











