ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

২৩ জুলাই ২০২৬ - ১৭:২৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদী। ছবি:সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের পক্ষ থেকে আসা এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

​প্রতিমন্ত্রী জানান, ভারত সফরের এই আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

​উল্লেখ্য, বাংলাদেশ ব্রিকসের মূল সদস্য রাষ্ট্র না হওয়া সত্ত্বেও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0