বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে ৩ সদস্যের কমিটি গঠন, বিটিএমএ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বস্ত্রশিল্পের প্রসারে নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশের বস্ত্রখাতের বিদ্যমান সংকট দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করে এ খাতের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি
বৈঠক শেষে উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বস্ত্রশিল্পের বিভিন্ন জটিলতা পর্যালোচনা এবং দ্রুত তা সমাধানের উপায় বের করতে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
আলোচনাকালে বিটিএমএ নেতৃবৃন্দ দেশের শিল্পখাত ও জাতীয় অর্থনীতিতে বস্ত্রখাতের বর্তমান অবদান তুলে ধরেন। আন্তর্জাতিক বাজারে দেশীয় পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে তারা সরকারের কাছ থেকে বিশেষ নীতিগত সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে বিটিএমএ-র সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির ও ইঞ্জিনিয়ার রাজীব হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম বৈঠকে অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











