বিএনপি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ আগস্ট ২০২৬ - ১৫:৫২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিএনপি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে:   স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপি নির্বাচনে যে প্রতিশ্রুতি দেয় তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

​শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী ইএফটি ও আইবিএস++ (iBAS++) পদ্ধতির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

​দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার রূপদান এবং প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কাল ও নেওয়া পদক্ষেপসমূহ অনুষ্ঠানে স্মরণ করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার সরকারের আমলে নেওয়া শিক্ষকদের অবসরকালীন সুবিধা সংক্রান্ত নানামুখী উদ্যাগের কথা উল্লেখ করা হয়।

​ইএফটি ও ডিজিটালাইজড পদ্ধতির কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকরা কোনো ধরনের ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়া সরাসরি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে সরকারের বরাদ্দকৃত অর্থ পাবেন বলে জানান তিনি।

​বর্তমান সরকারের নানামুখী কল্যাণমূলক ও উন্নয়নমূলক উদ্যোগের প্রতি আলোকপাত করে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির বাইরে গিয়েও জনগণের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। ফ্যামিলি কার্ডসহ কৃষকদের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।

​কৃষি ও নিম্ন আয়ের পরিবারসমূহের কাছে সরকারের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ফলে বাজারে অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0