অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত হবে না কেউ: নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রী

১৫ আগস্ট ২০২৬ - ১৪:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত হবে না কেউ: নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে অর্থের অভাবে কোনো নাগরিক যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। একই সাথে দেশের অভ্যন্তরেই উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, যাতে কাউকে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাতে না হয়।

​শনিবার (১৫ আগস্ট) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে দেশে আরও ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। এর আগে সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ১৫ তলা বিশিষ্ট ভবনটির উদ্বোধন করেন। অনুষ্ঠান প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ, মোনাজাত এবং বেলুন ও পায়রা ওড়ানোর মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

​নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার মাধ্যমে বিশেষায়িত এই হাসপাতালে মোট শয্যাসংখ্যা দাঁড়িয়েছে ১ হাজারে, যা দেশের স্নায়ুরোগীদের চিকিৎসাসেবা আরও সহজ করবে। হাসপাতাল সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ এশিয়ায় এটিই সবচেয়ে বড় নিউরোসায়েন্সেস চিকিৎসাকেন্দ্র। উল্লেখ্য, ২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে ১০ তলা ভবনে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে তা ৫০০ শয্যায় উন্নীত করা হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0