১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের মোতায়েন করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান।
শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ঘুরে দেখা গেছে, নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। সড়কগুলোতে চলাচলরত সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের চলাচল এবং গতিবিধি পর্যবেক্ষণ করছেন দায়িত্বরত সদস্যরা।
সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানান, এলাকার সার্বিক পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে মোতায়েন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











