জাতীয় গ্রিডে ফের চালু হলো সামিট এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ

১৫ আগস্ট ২০২৬ - ১০:৪৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতীয় গ্রিডে ফের চালু হলো সামিট এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ
ছবি সংগৃহীত

সামিট এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়।

​জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, প্রারম্ভিক ধাপে বর্তমানে জাতীয় গ্রিডে আনুমানিক ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস যুক্ত করা হচ্ছে। সরবরাহের এই পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। আশা করা হচ্ছে, শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে এবং দিনে সর্বোচ্চ ৫৫০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

​এর আগে সমুদ্র উত্তাল থাকার কারণে সামিটের এলএনজি টার্মিনালের কার্গো থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। নিরাপত্তার স্বার্থে কার্গোটি সরিয়ে নিতে বাধ্য হওয়ায় জাতীয় গ্রিডে টার্মিনালটির গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সারাদেশে বিদ্যমান গ্যাস সংকট আরও ঘনীভূত হয়। সামিটের এই সংযোগ বিচ্ছিন্নতায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং বাসা-বাড়ির আবাসিক গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে পড়েন।

​সামিট টার্মিনাল থেকে ফের সরবরাহ চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের চাপ ও প্রাপ্যতা বৃদ্ধি পাবে। দ্রুত সময়ের মধ্যে দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট সরবরাহ নিশ্চিত করা গেলে চলমান সংকট অনেকাংশে লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0