বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা সংকট নিরসনে সংসদের বিশেষ অধিবেশন চান বিরোধীদলীয় নেতা
দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি রাষ্ট্রপতি বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে এই চিঠি প্রেরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেরিত এই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে বলা হয়, বর্তমানে সারা দেশে তীব্র বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। লাগামহীন লোডশেডিং মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার পাশাপাশি দেশের শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যা সাধারণ মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে।
চিঠিতে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, জনগণের প্রতিনিধি হিসেবে এ ধরনের সংকটময় মুহূর্তে নীরব থাকার সুযোগ নেই। তাই উদ্ভূত সংকট নিরসনে জাতীয় সংসদে কার্যকর আলোচনা ও দ্রুত সমাধানের পথ খোঁজা অত্যন্ত আবশ্যক। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











