ইউএন সেনাসভা ও মিশন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

১৪ আগস্ট ২০২৬ - ১৪:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউএন সেনাসভা ও মিশন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি।

দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শনের উদ্দেশ্যে পরিচালিত পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

​সফরকালে সেনা প্রধান ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনমিস) এবং ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা)-তে নিয়োজিত বাংলাদেশি বিভিন্ন ইউনিটের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর মধ্যে ছিল দক্ষিণ সুদানের বাংলাদেশ সেনার ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেই-এর পদাতিক ব্যাটালিয়ন।

​পরিদর্শনকালে সেনাপ্রধান বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলার কড়াকড়ি ও নিষ্ঠা বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি দুই মিশনে কর্মরত কর্মকর্তা, পর্যবেক্ষক ও কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

​সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান ইউএনমিস-এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউনিসফা-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। পাশাপাশি আবেইতে অবস্থিত মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও তিনি আলোচনা করেন। বৈঠকে মিশনের নিরাপত্তা ও অভিযানগত বিভিন্ন চ্যালেঞ্জ গুরুত্ব পায়।

​এছাড়া সেনা প্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী চল থন বালোক এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্টিনো ডেং ওল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

​সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি জাতিসংঘ ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0