৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অবসরে পাঠানো কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছিল।
অবসরে পাঠানো ৭ এএসপি হলেন— র্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর মো. গোলাম কিবরিয়া, ঢাকা আরআরএফের মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জের মো. রবিউল ইসলাম।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি মোতাবেক সব ধরনের অবসরজনিত সুবিধা পাবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











