রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে পদত্যাগ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার পরপরই তিনি মন্ত্রিসভা এবং বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে এই মনোনয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেন।
রুহুল কবির রিজভী জানান, দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে লড়তে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থিতা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মন্ত্রিপরিষদ এবং দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
দলের নতুন মহাসচিব নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। দলীয় ও সাংবিধানিক প্রক্রিয়া পর্যালোচনা করে তিনি শিগগিরই নতুন মহাসচিবের নাম ঘোষণা করবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











