দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের নতুন দাম
স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দর বৃদ্ধি পাওয়ায় দেশে আরও এক দফা বাড়ানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭ ৯ টাকায়। বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকেই এই নতুন মূল্যে কেনাবেচা শুরু হয়েছে।
নতুন নির্ধারিত সূচি অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা। বাজুস স্পষ্ট করেছে যে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা বহাল থাকবে।
তবে গহনার ডিজাইন ভেদে নির্দিষ্ট মজুরি অতিরিক্ত যুক্ত হবে। স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলঙ্কার পরিবর্তন (এক্সচেঞ্জ) বা বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে বাজুসের আগের নির্ধারিত নীতি অনুসরণ করা হবে।
এর আগে গত ১১ আগস্ট সকালে স্বর্ণের দাম পরিবর্তন করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ঐদিনই। বাজুসের হিসেব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫১ বার বেড়েছে, ৫০ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সাল জুড়ে মোট ৯৩ বার স্বর্ণের দর পরিবর্তন হয়েছিল—যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











