রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক, দুপুরে মনোনয়নপত্র জমা
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক নানা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে এই নীতি-নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈঠকে মূলত রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় অবস্থান চূড়ান্তকরণ ও চলমান রাজনৈতিক বিষয়াবলি স্থান পাবে।
এদিকে, বৈঠকের পরপরই দুপুর ১টায় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











