গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১২ আগস্ট ২০২৬ - ১৭:০৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার নিয়োগ
ছবি সংগৃহীত

গাজীপুর, খুলনা এবং কুষ্টিয়া—এই তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে এসব জেলার দায়িত্বে থাকা কর্মকর্তাদের হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

​বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক পরিবর্তনের কথা জানানো হয়েছে।

​প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজে কর্মরত সরকার ওমর ফারুক পেয়েছেন খুলনা জেলার এসপির দায়িত্ব। এছাড়া সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

​অন্যদিকে, গাজীপুরের জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ও নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। পাশাপাশি খুলনার জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে এপিবিএনে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0