সাভারে মসজিদের মাঠে প্রেশার কুকার উদ্ধার, বোমা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ

১২ আগস্ট ২০২৬ - ১৩:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাভারে মসজিদের মাঠে প্রেশার কুকার উদ্ধার, বোমা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের মাঠে কালো স্কচটেপে পেঁচানো প্রেশার কুকার পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমা সন্দেহে বস্তুটিকে ঘিরে রেখেছে পুলিশ।

​বুধবার সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর পুলিশ ফাঁড়ির একটি দল। সাভার মডেল থানার এসআই ও ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্কচটেপ পেঁচানো প্রেশার কুকারটি দেখতে পেয়ে তারা এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘেরাও করে রাখেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, এটি কোনো বিস্ফোরক বা বোমা হতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে ও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইতোমধ্যেই পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বম্ব ডিসপোজাল) ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

​স্থানীয়দের বরাত দিয়ে এসআই ইমরান হোসেন আরও জানান, গভীর রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম মসজিদের মাঠে রেখে দ্রুত সটকে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা সেই ড্রামের ভেতর কাপড়চোপড়, পবিত্র কোরআন শরিফ এবং কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকারটি দেখতে পান। তারা ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মাঠের খোলা জায়গায় রেখে পুলিশে খবর দেন।

​বর্তমানে পুরো এলাকাজুড়ে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং বম্ব ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা চালানোর পর মূল বিষয়টি স্পষ্ট হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0