সরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের জরুরি নির্দেশ, মন্ত্রিপরিষদের পরিপত্র জারি

১১ আগস্ট ২০২৬ - ১৭:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের জরুরি নির্দেশ, মন্ত্রিপরিষদের পরিপত্র জারি
ছবি:নিউজডিপি২৪

সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সোমবার (১০ আগস্ট) উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

​পরিপত্র অনুযায়ী, প্রথম ধাপে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দৈনন্দিন দাপ্তরিক কাজ পরিচালনার জন্য সিংহভাগ বিদ্যুৎ সৌর শক্তি থেকে সরবরাহ করতে হবে। এছাড়া, দেশের অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

​এর আগে গত ৩ আগস্ট জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির পরিধি প্রসারে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রধান প্রধান সরকারি ভবনে ধাপে ধাপে সোলার প্যানেল বাসানোর তাগিদ দেন। একইসঙ্গে তিনি সোলার ইনভার্টার তৈরির প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহযোগিতা প্রদান এবং সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুৎকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও লাভজনক করার জন্য একটি কার্যকর অর্থনৈতিক রূপরেখা তৈরির পরামর্শ দেন।

​সভার সিদ্ধান্ত মোতাবেক, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবন, জাতীয় সংসদ ভবন, সচিবালয় এবং পরিকল্পনা কমিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে দ্রুততম সময়ে সোলার প্যানেল বসানোর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0