পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
পবিত্র আখেরি চাহার সোম্বা উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ দিনটিতে এক দিনের সাধারণ ছুটি বরাদ্দ রাখা হয়েছে। ফলে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দিনটিতে কোনো সরকারি সাধারণ ছুটি থাকছে না; এটি মূলত ঐচ্ছিক ছুটির অন্তর্ভুক্ত।
ছুটি প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল কার্যালয়সহ অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও নিজস্ব বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি ঘোষণা করেছে।
‘আখেরি চাহার সোম্বা’ পরিভাষাটি আরবি ও ফারসি ভাষার সমন্বয়ে গঠিত। এতে ‘আখেরি’ শব্দের অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ শব্দের অর্থ বুধবার। অর্থাৎ ইসলামিক হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়। মুসলিম ধর্মীয় সমাজে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হয়ে থাকে। এ উপলক্ষে দেশের নানা জায়গায় দোয়া ও মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত এবং জিকির-আজকারের বিশেষ আয়োজন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











