২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশন আহ্বান করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেল বেলা জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই বৈঠক ডেকেছেন। উল্লেখ্য, এটি চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।
এর আগে গত ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হয়েছিল, যে অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











