র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক প্রক্রিয়া, বাড়াবাড়ির কিছু নেই: তথ্য উপদেষ্টা

১১ আগস্ট ২০২৬ - ১৪:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক প্রক্রিয়া, বাড়াবাড়ির কিছু নেই: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি:সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফর নিয়ে চলমান জল্পনা-কল্পনাকে স্বাভাবিক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, ‘র’ প্রধান চীন সফর শেষে ঢাকায় এসেছেন এবং এটি একটি নিয়মিত সফরের অংশ। সফরকালে তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করবেন। সফর সম্পন্ন হওয়ার পর প্রয়োজনবোধে সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করতে পারে। তাই এটি নিয়ে কোনো ধরনের গোপনীয়তা বা অতিরিক্ত জল্পনা-কল্পনার সুযোগ নেই।

​উপদেষ্টা আরও উল্লেখ করেন, এর আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানও ভারত সফর করেছিলেন। সার্বভৌম দুটি দেশের গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে এমন দ্বিপাক্ষিক যোগাযোগ ও আলোচনা হওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়।

​পররাষ্ট্রনীতির প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতীয় হাইকমিশনারের উদ্ধৃতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের সাথে সম্পর্কের একটি নতুন পুনর্বিন্যাস প্রয়োজন। এই পুনর্বিন্যাসের মূল অর্থ হলো—অতীতে যেভাবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে কেন্দ্র করে দ্বি-পাক্ষিক সম্পর্ক গড়ে তোলা হয়েছিল, ভবিষ্যতে তার পুনরাবৃত্তি ঘটবে না। বরং বাংলাদেশের সাধারণ জনগণের আকাক্সক্ষা ও ভিত্তির ওপর দাঁড়িয়ে নতুন সম্পর্ক গড়ে তুলতে হবে। ভারতও বর্তমানে জনগণের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

​তিনি স্পষ্ট করে জানান, অতীতে শেখ হাসিনার মেয়াদে ভারতের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান যেভাবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করেছে, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ভবিষ্যতে তা আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দুই দেশের নিরাপত্তা বা অন্যান্য ইস্যুতে নানা বক্তব্য থাকতে পারে এবং তা নিয়ে আলোচনাও চলবে; তবে সব ধরনের আলোচনা ও যোগাযোগ হতে হবে দুটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের সমমর্যাদার ভিত্তিতে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0