প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক ও অগ্রগতির আশাবাদ

১০ আগস্ট ২০২৬ - ১৪:৪৬
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক ও অগ্রগতির আশাবাদ
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে এই বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, আলোচনা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।

​সাক্ষাৎ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এই আলোচনা প্রথাগত কূটনৈতিক গণ্ডির বাইরে গিয়ে এক আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যা মূলত দুই দেশের মানুষের মধ্যে গভীর সম্পর্কের প্রতিচ্ছবি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনয়ী আচরণের প্রশংসা করে জানান, প্রথমবারের মতো দেখা হলেও তা একেবারেই মনে হয়নি।

​দ্বিপাক্ষিক সুসম্পর্ক ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক যে যোগসূত্র দুই দেশের মধ্যে রয়েছে, তা পরিবর্তনযোগ্য নয়। দুটি প্রতিবেশী দেশের মধ্যে কেবল সীমান্তই বজায় থাকে না, বরং তারা যৌথ স্বপ্নও ভাগ করে নেয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন বিষয়ে মতপার্থক্য বা অমিল থাকা স্বাভাবিক, তবে দুদেশের মূল লক্ষ্য সম্পর্কের উন্নয়ন এবং উভয়পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি (উইন-উইন সিচুয়েশন) তৈরি করা।

​তিনি আরও উল্লেখ করেন যে, আলোচনার মাধ্যমে অমীমাংসিত যেকোনো সমস্যার সুরাহা সম্ভব বলে তিনি প্রবল আশাবাদী। সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের শীর্ষ নেতৃত্বকে আরও কাছাকাছি আনার প্রচেষ্টা চলছে। পাশাপাশি, ইতিবাচক ধারা বজায় থাকলে ব্রিকস সম্মেলনসহ নানা বৈশ্বিক প্ল্যাটফর্মে যৌথ অংশগ্রহণ ও অগ্রগতির ভালো খবর আসবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রথম সাক্ষাৎ ইতিবাচক হয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0