বাঁশখালীতে বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম ও গৃহ হস্তান্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০৯ আগস্ট ২০২৬ - ১৬:১৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাঁশখালীতে বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম ও গৃহ হস্তান্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোরবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিনি এ কার্যক্রমের সূচনা করেন। উদ্বোধন শেষে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী এলাকার বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে সরাসরি নতুন ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

​প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, পুনর্বাসন কার্যক্রমের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

​উপ-প্রেসসচিব আরও জানান, পুনর্বাসন কার্যক্রম ও গৃহ হস্তান্তর প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0