ইতালিতে কারিগরি ত্রুটিতে পড়া বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট নিরাপদে নামল ঢাকায়

০৯ আগস্ট ২০২৬ - ১৫:০০
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইতালিতে কারিগরি ত্রুটিতে পড়া বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট নিরাপদে নামল ঢাকায়
ছবি: সংগৃহীত

ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে। আজ রবিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি সফলভাবে নেমে আসে।

​জাতীয় পতাকাবাহী এ সংস্থাটির জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানায়, আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

​এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) কানাডার টরন্টো থেকে দেশে ফেরার পথে বিজি-৩০৬ ফ্লাইটে হঠাৎ কারিগরি সমস্যা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চালক রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করান এবং উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (এওজি)’ হিসেবে ঘোষণা করা হয়।

​পরবর্তীতে বিমানটির ত্রুটি সারানোর লক্ষ্যে শনিবার ঢাকা থেকে প্রকৌশলীদের একটি বিশেষ দল প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশসহ বিজি-৩০৫ ফ্লাইটে করে রোমে পৌঁছায়। মেরামত কাজ শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আজ দুপুরে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0