রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি

০৯ আগস্ট ২০২৬ - ১৩:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি। আজ রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন ভবন থেকে এসব ফরম তুলে নেওয়া হয়।

​মনোনয়ন ফরম দুটির একটি সংগ্রহ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। অন্য ফরমটি তোলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান ফরম সংগ্রহের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

​নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ইসি এ নির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

​ঘোষিত তফসিলে বলা হয়েছে, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর ১৪ আগস্ট তা যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে।

​উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করায় রাষ্ট্রপতির আসনটি খালি হয়। এর প্রেক্ষিতেই নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের এ প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0