ঢাকা-রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট চালু, উদ্বোধনে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আনুষ্ঠানিকভাবে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু করেছে। শনিবার (৮ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি অবতরণ করলে সেটিকে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুটের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।
উদ্বোধনী আয়োজন উপলক্ষে বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রিয়াদ এয়ারের মূল লক্ষ্য হলো বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা এবং সৌদি আরবকে পৃথিবীর প্রধান শহরের সঙ্গে বিমানপথে যুক্ত করা। নতুন এই রুটটি দুই দেশের বাণিজ্য বিস্তার ও পর্যটন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
জানা গেছে, রিয়াদ এয়ার প্রতিদিন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকা ও রিয়াদ (কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট) রুটে ফ্লাইট পরিচালনা করবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে রিয়াদ থেকে ছেড়ে আসা ফ্লাইট পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ঢাকা থেকে প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে রিয়াদ পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











