ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০৮ আগস্ট ২০২৬ - ১১:২১
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

​চিকিৎসক সমাবেশ উদ্বোধনের আগে জাতীয় সংসদ ভবন এলাকায় একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সেখানে পৃথক একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে শান্তি ও সমৃদ্ধির প্রতীক দুটি পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু করা হয়।

​অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0