নিরাপদ সড়ক গড়ার স্বপ্ন দেশবাসীর হাতে সোপর্দ করলেন ইলিয়াস কাঞ্চন

০৭ আগস্ট ২০২৬ - ১৬:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নিরাপদ সড়ক গড়ার স্বপ্ন দেশবাসীর হাতে সোপর্দ করলেন ইলিয়াস কাঞ্চন
অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ছবি:সংগৃহীত

নিরাপদ সড়কের সুদীর্ঘ আন্দোলনকে সর্বস্তরের মানুষের আন্দোলন হিসেবে অভিহিত করে নিজের স্বপ্ন ও লক্ষ্য দেশবাসীর কাছে ন্যস্ত করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, তার অনুপস্থিতিতেও যেন সবাই এই আন্দোলন অব্যাহত রাখেন।

​রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিসচার ১১তম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে এসব কথা বলেন তিনি।

​সংগঠনটির এই মহাসমাবেশে কাঞ্চন বলেন, “৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবনরক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি দেশের মানুষের আন্দোলন।”

​তিন দশকের পথচলার স্মৃতি স্মরণ করে তিনি আরও উল্লেখ করেন, তিন দশকেরও বেশি সময় পূর্বে এক গভীর শোক ও বেদনা থেকে যে উদ্যোগের সূচনা হয়েছিল, তা আজ সারাদেশের গণমানুষের দাবিতে রূপ নিয়েছে।

​সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমসহ সকল সচেতন নাগরিককে এই উদ্যোগে শামিল হতে হবে। তিনি স্পষ্ট করে জানান, তারা কেউ কারও প্রতিপক্ষ নন, বরং সবার পরিচয় মানুষের জীবন বাঁচানোর সহযোদ্ধা।

​বক্তব্যের শেষভাগে নিসচার প্রতিষ্ঠাতা বলেন, “আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0