আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছউদ্দিন, জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি
- আলমডাঙ্গায় দুই মাদক সেবী গ্রেপ্তার,সংক্ষিপ্ত আদালতে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
- চুয়াডাঙ্গায় ৪৯৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-৩ , আদালতে প্রত্যেককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
- জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৩১ বোতল স্ক্যাপ উদ্ধার,দুইজন গ্রেপ্তার
এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ভাংবাড়ীয়া ইউনিয়ন কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।
বীর মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন, আপন, স্বপন, ইকতার, মহিদুল ইসলাম, জাকির হোসেন, তুহিন হুদা, সেলিম রেজা, আবুল হাসেম, কমির উদ্দিন, মিলন, বশির, শাহিবুল, লিটন, কালাম, আলম, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি ইনামুল হক শিলু ও সাধারণ সম্পাদক জান মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণেই আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে মুক্তিযোদ্ধাদের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
সভায় অন্যান্য বক্তারাও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মুক্তিযোদ্ধাদের আদর্শ ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা সঠিকভাবে তুলে ধরার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











