চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

০৫ জুলাই ২০২৬ - ০০:১০
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি
চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে খুন, গুমসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ জুলাই)  বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ও ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় গণ মিছিল ও  সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এইদিন জেলার বিভিন্ন এলাকা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা টাউন ফুটবল মাঠে জড়ো হন। পরে মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সরকারি কলেজ সড়ক, কোর্ট মোড় ও বড় বাজারের হাসান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।

মিছিলের পূর্বে টাউন ফুটবল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন। সমাবেশে রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0