চুয়াডাঙ্গায় ৪৯৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৪ জুলাই ২০২৬ - ১৯:৫৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ৪৯৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় বুপ্রেইনরফাইন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গা রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯৬ অ্যাম্পুল কুপিজেসিক বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৪৯)। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার রেলপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার রেলক্রসিং এলাকা দিয়ে একটি ইজিবাইকে করে নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনের একটি চালান নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদ পায় ডিএনসি। এই তথ্যের ভিত্তিতে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন ইজিবাইকটির যাত্রী জালাল উদ্দিনের দেহ তল্লাশি করে ৪৯৬ অ্যাম্পুল ইনজেকশন পাওয়া যায়। পরে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

​এই ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0